স্বেচ্ছাসেবী সংগঠন category — all providers
মানুষের কল্যাণে কাজ করা আমাদের লক্ষ্য।

সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, মানবিক ও সমাজকল্যাণমূলক সামাজিক সংস্থা, যা পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে সমানভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবতা, সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক উন্নয়নকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অসহায়, হতদরিদ্র, এতিম, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি-মানুষ মানুষের জন্য। জাতি, ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের ভেদাভেদ নয়, বরং পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধের মাধ্যমেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যকে সামনে রেখেই সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন শিক্ষা সহায়তা, চিকিৎসা সহযোগিতা, খাদ্য বিতরণ, শীতবস্ত্র প্রদান, এতিম ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও তরুণ সমাজকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানটি সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান, সচেতন ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে। আসুন, মানবতার কল্যাণে সবাই একসাথে কাজ করি এবং সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির এক সুন্দর পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলি। https://www.facebook.com/share/1DvxXwiZy2/